• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নড়াইলে বিএনপির মিছিলে আ’লীগের হামলা, নিহত ২

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:১০
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:১০

নড়াইলে বিএনপির মিছিলে আ'লীগের হামলা, নিহত ২
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার মৃত্যুর বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর শুনে তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

জানা গেছে, সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। এটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে ওঁত পেতে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ সময় হামলাকারীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর আক্রমণ চালান এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

হামলায় কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল, কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহীন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম