• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আবারো পদ্মাসেতুর টোলপ্লাজার ব্যারিয়াওে ধাক্কা

প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২ ১:১৮
আপডেট: সোমবার, ৪ জুলাই, ২০২২ ১:১৮

 

স্টাফ করেসপডেন্ট

কোরবানীর গরু বোঝাই ট্রাকের ধাক্কায় ফের পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ২ নম্বর বুথের ব্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ওই ট্রাকটি টোল প্লাজায় ধাক্কা দেয়।পরে টোলের দায়িত্বরত কর্মকর্তারা ট্রাকটিকে প্রথমে আটকে রাখলেও পরে ছেড়ে দেয়।
জাজিরা প্রান্তের টোলপ্লাজার কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাসের ধাক্কায় জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার ৩ নম্বর বুথের ব্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়েছিল। ফের মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী ভাঙা-সদরপুর থেকে ছেড়ে আসা কোরবানীর গরু বোঝাই একটি ট্রাক নিয়ে ২ নম্বর বুথের দিকে দ্রুগতিতে ব্যারিয়ারে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যারিয়ারের নলব্যারি বাঁকা হয়ে যায়। পরে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা ওই ট্রাকটিকে কিছুক্ষণ থামিয়ে রাখে ছেড়ে দেয়।
এ ব্যাপারে ট্রাক চালক মো. শাহ আলম শেখ বলেন, মূলত ট্রাকের ব্রেক পাইপ ফেটে যায়। টোল ঘরে আসার আগেই ব্রেক কষা হয়। কিন্তু ব্রেক ধরে না। ৩/৪ বার ব্রেক কষার পরেও ট্রাকটি ব্যারিয়ারে গিয়ে ধাক্কা লাগে।
সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে টোল চলমান থাকা অবস্থায় পশুবাহী একটি ট্রাক ২ নম্বর কাউন্টারের নলব্যারিতে আঘাত করে। তাতে নলব্যারি কিছুটা বাঁকা হয়েগেছে। তবে এখন ওই কাউন্টারটি সচল রয়েছে। এবার পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে ট্রাকের ধাক্কা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম