• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি: জামায়াত আমির

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৭
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৭

 

জনতার আওয়াজ ডেস্ক

‘বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে। কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি’ বলে মন্তব্যকরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এ আলোচনা সভার আয়োজন করে।

শফিকুর রহমান আরও বলেন, ‘‘যে সমস্ত অপকর্ম করতো ফ্যাসিবাদীরা, সেই অপকর্ম যদি আমিও করি তাহলে আমিও একজন ফ্যাসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদের রক্তের প্রতি সম্মান জানান। দয়া করে আহত-পঙ্গু ভাই-বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে, তাদের ত্যাগকে মেহেরবানী করে অপমানিত করবেন না।’’

জামায়াত আমির বলেন, ‘‘আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু এই আহ্বান আমরা কেয়ামত পর্যন্ত জানাবো না। কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে-ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যমূল্য বহুগুণ বেড়ে যায়। এর ছাপ এ দেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে। এমনকি রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই অথবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কেন এই অন্যায়কে প্রশ্রয় দেব, কেন আমরা নিরবে সহ্য করব? কাজেই এ ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।’’

তিনি আরও বলেন, ‘‘বিনয়ের সাথে বলি, এ কাজ বন্ধ করুন। জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যাতে ফ্যাসিবাদের নতুন ধারার অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা এ লড়াই বাদ দেব না। আমরা অবিরাম চলা সৈনিক। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি কিন্তু এই কাফেলা থাকবে, ইনশাআল্লাহ।’’

সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ মো. নুরুল ইসলাম বুলবুল আমির, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম