• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আমাকে অনেকে রোল মডেল ভাবেন: ‍রাফিয়াত রশিদ মিথিলা

প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ৯:৪১
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ৯:৪১

 

সংগীতশিল্পী তাহসান খানের জীবনে রাফিয়াত রশিদ মিথিলার নামটি এখন অতীত। টলিউডের পরিচালক সৃজিত মুর্খাজীর সঙ্গে সংসারে ব্যস্ত তিনি। এরইমধ্যে সামনে এসেছে পুরোনো একটি খবর। সেখানে দেখা গেছে, তাহসানকে বিয়ে করা নিয়ে মিথিলা বলেছিলেন, অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।

তবে মিথিলার দাবি, তিনি কখনোই এমন মন্তব্য করেননি। তিনি যা বলেছিলেন, তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ অভিনেত্রী বলেন, ‘আমি বলেছি, কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এই কথাগুলো বলেছিলাম।’

মিথিলাকে অনেকেই রোল মডেল ভাবেন। তাদের উদ্দেশে ছিল ওই কথাগুলো। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকা অবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার। কেন বলেছি, আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাঁদের উদ্দেশে এসব বলা।’

চাকরি সূত্রে এখন উগান্ডা মিথিলা। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে সংবাদমাধ্যমকে কথাগুলো বলেন তিনি। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম