• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আমি সরকারের কাছে বিচার চাই না : নিহত নেতার স্ত্রী

প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ৪:৩৫
আপডেট: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ৪:৩৫

 

ভোলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বলেছেন, ‘আমি আমার স্বামীকে হত্যার বিচার শেখ হাসিনার সরকারের কাছে চাই না। আমি হত্যার বদলে হত্যা চাই। গুলির বদলে গুলি চাই। রক্তের বদলে রক্ত চাই।’

নিহতের স্বজনদের বক্তব্যের অংশ হিসেবে আজ শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।  আব্দুর রহিমের স্ত্রী বলেন, ‘আমি দুনিয়ায় অসহায় হয়ে পড়েছি। আমার সন্তানদের এতিম করে দেওয়া হয়েছে। আমার স্বামীর কোনো অন্যায় ছিল না। আমার স্বামীর অন্যায় ছিল তিনি শেখ হাসিনার বিপরীত মতাদর্শকে ভালোবাসতেন। এটা কোনো অন্যায় হতে পারে না।’

এ সময় আরও বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রদলের নিখোঁজ নেতা ফিরোজ ও কালুর মা। সমাবেশে সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। দুপুর ২টার আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসেন। তাছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবাদুল মঈন খান, বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন। 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম