• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:৩১
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:৩১

 

৭ উইকেটে ৪৯৪ রান তুলে আগের দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। চারশোর বেশি লিড থাকায় অঢেল সময় পড়ে থাকলেও আর ব্যাট করার দিকে গেল না তারা। খেলা শুরুর আগেই ইনিংস ছেড়ে দেওয়ায় বাংলাদেশের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ।
প্রথম দিনে মাত্র ৯১ রানে গুটিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় নাজমুল হোসেন শান্তর দল। জবাবে ৪৯৪ রান তুলে ৪০৩ রানের পাহাড়সম লিড নিয়ে নেয় প্রোটিয়ারা।
স্বাগতিক দলকে আবার ব্যাট করাতে তাই বাংলাদেশের দরকার বড় কিছু, করতে হবে চারশোর বেশি রান সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে বৃষ্টিতে ভেসে গিয়েছিলো প্রথম সেশন। এরপরও টস হেরে ব্যাট করতে নেমে এক সেশনেই ৯১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে মার্কাস অ্যাকারম্যান ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা।

এখনো তিন উইকেট বাকি থাকায় চাইলে আরও বড় করতে পারত ইনিংস। কিন্তু তৃতীয় দিনে মেঘলা আকাশ দেখে আর ব্যাট করার প্রয়োজন মনে করেনি দলটি।

বাংলাদেশের দলের ব্যাটারদের সামনে তার কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, আনরিখ নরকিয়াদের সামনে টিকে থাকার লড়াই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম