• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগকে পরিপূর্ণ নিষিদ্ধের দাবিতে জুলাই আহতের অবস্থান কর্মসূচি

প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫ ৭:১২
আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫ ৭:১২

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা ও ন্যায়বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানের আহতরা।

রোববার শাহবাগ মোড়ে সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। এতে ওই এলাকার স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে, বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন।

গতকাল শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সরকার।

এরপর আজ এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলে দলটি নিষিদ্ধ করার এবং নেতাকর্মীদের বিচারের দাবিতে আন্দোলনে নামেন তারা।

সূত্র : ইউএনবি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম