• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আ’লীগকে প্রতিহত করতে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৪:২২
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৪:২২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করার কঠোর ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে এ কর্মসূচি পালন করে তারা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে ডিআইটি মাঠে জমায়েত হলে পুরো এলাকা একসময় বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ: খালেক টিপু, শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী প্রমুখ।

এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে ফতুল্লাকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল।

তারা দাবি করেন, শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি আর হামলা-মামলার মাধ্যমে ফতুল্লার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন।

বক্তারা আরো বলেন, আজকে সেই সন্ত্রাসী গোষ্ঠী পালিয়ে বেড়াচ্ছে, অথচ বিএনপির নেতাকর্মীরা এখানেই অটল থেকে লড়াই করে যাচ্ছে। এই ফতুল্লায় কেউ অঘটন ঘটানোর দুঃসাহস দেখালে আওয়ামী লীগের একজন কর্মীকেও ছাড় দেয়া হবে না।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠ থেকে শুরু হয়ে ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় প্রদক্ষিণ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম