• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আ’লীগের আনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ড, স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৫:০১
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৫:০১

আ'লীগের আনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ড, স্বাস্থ্যমন্ত্রী
 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পর্যাপ্ত চিকিৎসক-নার্স নিয়োগ, প্রশিক্ষণ বা শয্যা সংখ্যা বৃদ্ধি না করেই কেবল অর্থ আত্মসাতের উদ্দেশ্যে হাসপাতালগুলোতে চিকিৎসাসরঞ্জাম আনা হয়েছে, যা লোকবলের অভাবে অকেজো হয়ে পড়ে আছে।

বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

কসবা ও আখাউড়া উপজেলার দরিদ্র জনগোষ্ঠির জন্য শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মোবাইল হেলথ ক্লিনিক চালু করা হয়েছে। এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন রেডিওথেরাপির মেশিন আনছি। এজন্য লোকবল আগেই প্রস্তুত করে ফেলেছি৷ কিন্তু তারা (আওয়ামী লীগ) সেটা করেনি। খুলনায় ফেলে রেখেছে ১৮ কোটি টাকার মেশিন। বাংকার ছাড়া এমআরআই হয়না। বাংকার নাই অথচ মেশিন এনেছে টাকা খাওয়ার জন্য। সেই মেশিন এখন ভাঙারি বোর্ড। বাদাম খেতে হবে বিক্রি করে।’

তিনি আরও বলেন, ‘আমরা উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। শয্যা সংখ্যা বৃদ্ধি করছি। প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কার্যক্রম গ্রহণ করছি। আমরা ডায়ালাইসিস মেশিন বৃদ্ধি করছি। সকল পর্যায়ে আমরা একটু একটু করে আগাচ্ছি। জনবল প্রস্তুত করছি আর সেবার পরিধি বাড়াচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম