• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আ’লীগের পালানোর ইতিহাস অনেক আগের : টুকু

প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫ ১:৩৮
আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫ ১:৩৮

 

হবিগঞ্জ প্রতিনিধি
বিএনপির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস অনেক আগের। তারা ১৯৭১ ও ১৯৭৫ সালে পালিয়েছে। সর্বশেষ ২০২৪ সালে পলায়ন করেছে।

সুতরাং আওয়ামী লীগের ইতিহাস একটা কুখ্যাত ইতিহাস। তাদের কোনো ভালো ইতিহাস নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ৫ মিনিটের জন্য আওয়ামী লীগ করেছেন আমাদের দলে তাদের কোনো জায়গা নেই।

বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী টুকু বলেন, আমরা যাদের বিরুদ্ধে ১৬ বছর ধরে লড়াই করেছিলাম আবু সাঈদ-মুগ্ধর মত তরতাজা প্রাণের মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ৭১ সালে যুদ্ধ করেনি, করেছে এদেশের জনগণ। আমাদের মত ভদ্রঘরের ছেলেরা যুদ্ধে অংশগ্রহণ করেনি। যুদ্ধ করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ।

ইলিয়াছ আলীর কথা স্মরণ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, আমার চোখের সামনে বার বার ভেসে উঠছিল আমার ভাই ইলিয়াছের চেহারা। তার স্ত্রী-সন্তানদের কথা।

বাংলাদেশের বর্তমান অবস্থাকে আওয়ামী লীগ আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।

অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলির সভাপতিত্ব এবং আলহাজ আব্দুল মজিদ ও আবু তাহের যৌথ সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম