• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আ’লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে বিপ্লবী ছাত্র পরিষদ

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:২০
আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:২০

 

জনতার আওয়াজ ডেস্ক

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ অনশন শুরু করেন।

সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. ওমর ফারুক ও মো. আবু সাঈদ বৃহস্পতিবার থেকেই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। তাদের মধ্যে ওমর ফারুক ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও আবু সাঈদ কর্মী।

এদিন বিকালে তাদেরকে সংহতি জানাতে যান ৫ আগস্টের পর সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। অভিন্ন দাবি হওয়ায় তাৎক্ষণিকভাবে তারাও অনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দেন।

এদের মধ্যে আমরণ অনশনে যোগ দিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।

অনশনে সংহতি জানিয়ে অবস্থান করছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, যুগ্ম- আহ্বায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গালীব ইহসান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম