• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে গায়েবী মামলায় বিএনপির আরও ৩ কর্মী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৬:৪৫
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৬:৪৫

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলায় পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় আরো তিন জন বিএনপি কর্মী গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) সকালে ও মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাদের থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৃত আক্কাছ আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য সেলিম (৪৩), সদর পৌর সভার নোয়াপাড়া গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫০) ও গোপালদী পৌর সভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, কলাগাছিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে আলী হোসেন (৪৫)।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনিপর নেতা কর্মীরা গত ২৭ নভেম্বর মশাল মিছিল, লাঠিসোটা, ককটেল নিয়ে আড়াইহাজারের ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, এ্যম্বুলেন্স আটকে বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ঘটনায় পুলিশের এস আই মামুন মিয়া বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় উক্ত ২ জনকে আটক করা হয়। বুধবার দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আাদালতে প্রেরণ করেছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম