• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৫:৩৬
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৫:৩৬

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মশাল মিছিলে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত অংশ নেন।

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন তার ফেসবুক পেজে মশাল মিছিলের ভিডিও শেয়ার করে লেখেন, গতরাতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নুসরাত তাবাসসুমের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর প্রতিবাদে মশাল মিছিল বের করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে আগুন লাগে। তার পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম