• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইন্টেরিম জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কোনো দল দেবে না: তানিয়া রব

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ২:০৮
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ২:০৮

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়; তাহলে সেটি কোনো দলীয় সরকার বাস্তবায়ন করবে না। তাহলে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত ও প্রাণ দেওয়া অর্থহীন হয়ে গেল। তাহলে আমাদের জাতি কবে মুক্তি পাবে। ছাত্ররা তো মুক্তির জন্য আন্দোলন করেছে।

তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো দলের অর্জন নয়। এটি ছাত্র-জনতার অর্জন। সেই কৃতিত্ব তাদের দিতে হবে। তখন আমরা রাজনৈতিক দলগুলোও ছিলাম কিন্তু অর্জন তাদের।

বুধবার (২৭ আগস্ট) বিকালে জেএসডি লক্ষ্মীপুর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেএসডি নেতা মুনসুরুল হক, মো. মন্টু প্রমুখ।

তানিয়া রব বলেন, রাজনৈতিক দল যারা করে। তারা দলের বাইরে চিন্তা করে না। চিন্তা করতেও দেয় না। দলের মানুষগুলোই বেশিরভাগ সময় রাষ্ট্রের সুবিধা ভোগ করে। এজন্য জেএসডি প্রধান আসম আবদুর রব বহুপূর্বে সংসদে উচ্চ কক্ষের কথা বলেছেন। যেখানে সব পেশার ভালো মানুষগুলো প্রতিনিধিত্ব করবে। দলের বাইরে দেশপ্রেমিক মানুষের অংশীদারিত্ব থাকবে।

সংস্কার কমিশনের সমালোচনা করে তিনি বলেন, তারা বৈঠকই করে। কোনো সিদ্ধান্ত দেয় না। ওনারা এই দল ওই দলের প্রতিনিধিদের মুখ দেখে; কিন্তু তাদের উচিত ছিল সিদ্ধান্ত দেওয়ার। তারা সিদ্ধান্ত দেবে, সেটি মানা না মানার সিদ্ধান্ত নেবে জনগণ। রাজনৈতিক দলগুলো নয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম