• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ইসলামি মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৭:৫৫
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৭:৫৫

 

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি ইসলামি মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় আরব রাষ্ট্র ফিলিস্তিন ও পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া।

ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) ৪৯তম অধিবেশনে যোগ দেয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন শুক্রবার এক খুদেবার্তায় বিষয়টি জানিয়েছেন।

উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাজধানী নৌয়াকচটে এ অধিবেশন শুরু হয়। সেখান থেকে আবদুল মোমেন জানান, ওআইসির প্রেসিডেন্ট নির্বাচিত হয় সিএফএমের এবারের অধিবেশনের আয়োজক দেশ মৌরিতানিয়া।

ওআইসির মানবাধিকার পরিষদে বাংলাদেশের পাশাপাশি সদস্য হিসেবে যুক্ত হয় তুরস্ক ও ইরান। ওই পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন শিপা হাফিজা। স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনব্যাপী সিএফএমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের নেতৃত্বে অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধিদল।

অধিবেশনে বক্তব্যকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওআইসির সদস্য রাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর জোর দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম