• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৪:২৯
আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৪:২৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, যখনই দেশ ওপরে উঠতে থাকে তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চায়। আমরা মনে করি, দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।

তিনি জানান, সরকার জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করবে। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার ‘প্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম