• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:০৫
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:০৫

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
অ্যান্টিগুয়া ও বারবুডায় ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে তিনি অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন। দুবাই ও লন্ডন হয়ে রোববার (১ নভেম্বর) তার সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি ‘কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক’-এর উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বেশ কিছু মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, কমনওয়েলথ বৈঠকে যোগদানকালীন সময়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। এই সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম