• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এতবার পার্টির দায়িত্বে থাকা ঠিক না, দুঃসময়ে না করিনি: শেখ হাসিনা

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:২১
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:২১

 

শনিবার (২৪ ডিসেম্বর) ২২তম অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। টানা দশমবারের মতো দলের নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তিনি। তবে এবার দলের দায়িত্ব নিতে চাননি বলে জানিয়েছেন শেখ হাসিনা। মূলত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কাউন্সিলরদের তিনি মানা করেননি।

রবিবার (২৫ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। আমার মনে হয় এতবার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময় চলছে। বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে।’

গণভবনে নেতা কর্মীদের স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘যা হোক আপনারা এসেছেন কষ্ট করে। আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন “গণভবন”, কারণ এটা জনগণেরই ভবন।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য গড়া, আর সেটাই আমরা কিন্তু করে যাচ্ছি এবং সেটা আমাদের করতে হবে। মানুষের আস্থা বিশ্বাস এটাই আমাদের বড় শক্তিই। আমাদের আর কোনো শক্তি নাই। একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।’

‘আওয়ামী লীগই এ দেশের জনগণের জন্য কাজ করে এবং আওয়ামী লীগের প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য ফিরে এসেছে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

সংগঠন বলতে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই আছে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সংগঠন বলতে যারা বাংলাদেশে (আছে) …সত্যি কথাটা বলা যায়, তবে আওয়ামী লীগই আছে, এটা ঠিক। আমরা তো মাটি মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন।’

বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আর পার্টিগুলো তো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী একজন মিলিটারি শাসক তার পকেট থেকে বের হওয়া। এরা ভাসমান, কাজেই এদের দায়-দায়িত্বটা জনগণের ওপর নেই। যদিও তারা দাবি করে, অনেক বছর ক্ষমতায়। কিন্তু ক্ষমতায় থেকেই তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।’

আজ গণভবনে আওয়ামী লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা। বিভিন্ন সাংগঠনিক জেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম