• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

এবারের নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে নির্বাচন: মামুনুল হক

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৫
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
২৬-এর নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের কাছে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন, এবারের নির্বাচন হবে পরিবর্তনের বাংলাদেশ গড়ার নির্বাচন, বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজের-মাদারীপুর) সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহানের বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, ইনশাআল্লাহ আমরা হাতে-হাত রেখে এগিয়ে চলছি, টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। যারা ১৭ বছর ভোট দিতে পারে নাই তারা ১১ দলীয় প্রার্থীদের ব্যালটে সিল মারার জন্য হাত পাকিয়ে বসে আছে। তারা দাঁড়িপাল্লা, রিকশা, শাপলা কলি, দেয়াল ঘড়ি, ছাতা, ঈগল পাখিতে সিল মারবে। এভাবে গোটা বাংলাদেশে ১১ দলীয় ঐক্যর প্রার্থীদের বিজয়ী করার জন্য বাংলাদেশে এক জাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান, মাদারীপুর-২ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মোকলেছুর রহমান, সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম