• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

এমপিদের বিলের ত্রুটি এক সপ্তাহে জানানোর সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:২৬
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:২৬

এমপিদের-বিলের-ত্রুটি-এক-সপ্তাহে-জানানোর-সুপারিশ-সংসদীয়-কমিটির
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে, সংশ্লিষ্ট সদস্যকে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে ত্রুটির কারণ জানাতে সুপারিশ করেছে সংসদের সংশ্লিষ্ট কমিটি।

রবিবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া, বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অর্থ বিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রয়োজনীয়তা এবং এ-সংক্রান্ত প্রক্রিয়া সহজ ও দ্রুত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধন করে নিশ্চিত করা হয় এবং কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। এসময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম