• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এ সপ্তাহের মধ্যেই বিএনপির সাথে আসন সংক্রান্ত আলোচনা হবে : মান্না

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ৩:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ৩:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির সাথে নির্বাচনী জোটে আসন বণ্টন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার (১২ নভেম্বর) বগুড়া বিকেলে জেলার শিবগঞ্জের কিচক বন্দরে নাগরিক ঐক্যের পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আসন সংক্রান্ত আলোচনা ঠিকমতো হয়নি, তবে আগে থেকেই সমঝোতা ছিল। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কোথায় কার অবস্থা কেমন, তা নিয়ে আলোচনা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই আসন নিয়ে আলোচনা হবে।’

তিনি বলেন, ‘জোটের প্রতীকে ভোটের বিষয়ে আরপিও যা বলবে, তার বাইরে যাওয়া যাবে না। আমরা চাইলে সংশোধনের দাবি তুলতে পারি।’

তিনি জানান, ‘আমরা ১৪২টি আসন জোটগতভাবে চেয়েছি। নাগরিক ঐক্যের পক্ষ থেকে ৫০-৬০টি আসনের দাবি থাকবে, তবে ২৫-৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’

পথসভায় মান্না বলেন, ‘সরকার ভালো হলে জনগণের ভালো হয়, সরকার ভালো না হলে দেশও ভালো হয় না। নতুন বাংলাদেশ গড়তে হলে ভালো সরকার হতে হবে। পার্টি ভালো হলে সরকারও ভালো হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা যৌথভাবে নির্বাচন করার চেষ্টা করছি, এখনো চূড়ান্ত হয়নি। আমার কারো সাথে শত্রুতা নেই, যে ভালো কাজ করবে, আমি তার সাথেই আছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপের প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘তারেক রহমান আমাকে বলেছেন, আমরা আপনাদের চাই, আপনারা ভালো মানুষ। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমি তাদের বলেছি, আমার কোনো ব্যক্তিগত দাবি নেই, আমার দাবি জনগণের পক্ষে। এই দাবি যদি মেলে, তাহলে সবার পক্ষে আছি।’

সভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, গাজীপুর নাগরিক ঐক্যের আহ্বায়ক ডা: রানা এবং ছাত্র ঐক্য নেতা তৌফিক হাসান। বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম