• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কক্সবাজারবাসীর কাছে নৌকা মার্কার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৬:২৮
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৬:২৮

 

দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজারবাসীর কাছে নৌকা মার্কার জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনেও ২০২৩-এর পরেই ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।

বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’

কক্সবাজারবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘২০১৮ সালে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন। এই কক্সবাজারের উন্নয়ন করেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি। ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার আছে বলেই এই দেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীলে দেশে মর্যাদা পেয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আগামী নির্বাচনেও ২০২৩-এর পরেই ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা কি নৌকায় ভোট দেবেন? আপনারা হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা?’ এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে শেখ হাসিনাকে সমর্থন জানান।

উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম আমি তাই।’

উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আবার আসিব ফিরে, এই কক্সবাজারের সমুদ্র সৈকতের তীরে।’

২০৪১ সালের মধ্যে জাতির পিতা স্বপ্নের উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই দেশে একটি মানুষও ভূমিহীন ও গৃহহারা থাকবে না। আপনাদের অনুরোধ করছি নিজেদের এলাকায় যদি কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকে, সেই পরিবারের ঠিকানা দেবেন। আমরা বিনা পয়সায় সকলকে ঘর তৈরি করে দিচ্ছি। জীবন-জীবিকার ব্যবস্থা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন, গৃহহীন, অভুক্ত, অশিক্ষিত থাকবে না। প্রত্যেকের জীবনমান উন্নত হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম