• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আ’ লীগের মনোনয়ন কে পাচ্ছেন!

প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ৪:৪৩
আপডেট: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ৪:৪৩

 

কক্সবাজার পৌরসভার নির্বাচনে মনোনয়নের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ঢাকায় অবস্থান করছে একাধিক প্রার্থী। খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত ৬ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

তারা হলেন- পৌরসভার প্যানেল মেয়র ও তিনবারের কাউন্সিলর মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার পৌরসভার চারবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এ কে এম মোজাম্মেল হকের পুত্র মাসেদুল হক রাশেদ, বর্ষিয়ান ও মেধাবী রাজনীতিক মরহুম এডভোকেট জহিরুল ইসলামের পুত্র রাশেদুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান ও পৌর কমিশনার আব্দুল খালেক, কক্সবাজার পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান।

উল্লেখিত সকলেই দলীয় মনোনয়ন পাওয়ার আবেদন জমা দিয়েছেন।

ঢাকায় অবস্থান করা কক্সবাজারের আওয়ামীলীগের নেতৃবৃন্দের বরাতে জানা গেছে, মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন মাহাবুবুর রহমান চৌধুরী, অপেক্ষাকৃত কম বয়স এবং ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে তিনি অবৈধ দখল উচ্ছেদে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও দোকান মালিক ফেড়ারেশনের সভাপতি হিসেবে বিশাল একটি ভোট ব্যাংক তার পক্ষে কাজ করবে ফলে বিজয় অনেকটা সহজ হবে।

অন্যদিকে বর্তমান মেয়র মুজিবুর রহমানও মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই। তার সময়ে ৩শ ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে বলে দাবী তার সমর্থকদের। এছাড়াও জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাই তাকেও দল বিবেচনায় আনতে পারে।

তবে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান নুরুল আবছারও ভালো ফলাফল করবে বলে মনে করেন বিশ্লেষকেরা। কেননা নিরাপদ ও মেধাবী নেতৃত্ব চায় পৌরবাসী, তাই পৌরবাসীর এমন চাহিদাও পেতে পারে প্রাধান্য।

অন্যদিকে মাসেদুল হক রাশেদও বেশ ক বছর ধরে পৌর নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষনা দিয়ে আসছেন। প্রার্থী হিসেবে তিনিও শক্ত অবস্থানে আছেন।

অন্যদিকে রাশেদুল ইসলাম পূর্বে পৌর নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান এবং দলের হাই কমান্ড তাকে বিবেচনা করতে পারেন বলে বিশ্বাস তার অনুসারীদের।

এদিকে একসময় স্থানীয়ভাবে পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল খালেক। তিনি মনোনয়ন পেতে আগ্রহী।

খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় মনোনয়ন যদি নতুন কাউকে দেয়া হলে সে ক্ষেত্রে মাহাবুবুর রহমান চৌধুরী প্রাধান্য পেতে পারে আর যদি অপরিবর্তিত থাকে তবে বর্তমান মেয়র মুজিবুর রহমান শেষ মেষ নৌকার মাঝি হিসেবে নির্বাচনে তরী ভাসাবেন এমনটাই বলছেন দলের নেতাকর্মীরা।

১৮ এপ্রিল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর নিশ্চিত হওয়া যাবে কে হবেন কক্সবাজার পৌর নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী।

আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে কক্সবাজার পৌরসভা নির্বাচন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম