• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কম সময়ে ফলনশীল ধানের জাত উদ্ভাবনে কাজ চলছে: কৃষিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬ ২:২১
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ২:২১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
কম সময়ে উৎপাদন সম্ভব এমন নতুন ধানের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আয়োজিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বন্যার সময় কৃষকের ধান তলিয়ে যায়। যদি নতুন নতুন ধান উদ্ভাবনের মাধ্যমে এমন কোনো ধানের জাত পাওয়া যায় যা বর্তমানে চাষ হওয়া ধানের চেয়ে সাত দিন আগে কাটা যায়, তবে বন্যায় আর ফসল তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না।’

তিনি আরও বলেন, এ ধরনের জাত উদ্ভাবনে সরকার ও সংশ্লিষ্ট কৃষি বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে, যাতে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে কিছুটা হলেও সুরক্ষা পান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম