• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মিডিয়া

কয়রায় ২ সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:১২
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:১২

 

কয়রা (খুলনা) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মো. গোলাম রব্বানী ও প্রেসক্লাবের সদস্য দৈনিক জনবানী পত্রিকার কয়রা প্রতিনিধি মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, শেখ কওছার আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক শহিদুল্যাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, শিক্ষক আবুল বাসার, মো. ফরহাদ হোসেন, শিক্ষক হাবিবুল্যাহ হাবিব, মিজানুর রহমান লিটন, আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মো. ফারুক আজম, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসুচি ঘোষনা করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, এনসিপি নেতা আবু বক্কর সিদ্দীকির নামে আপত্তিকর ভিডিও সম্বলিত নিউজ পত্রিকায় প্রকাশিত হওয়ায় কয়রা উপজেলা প্রেসক্লাবের ২ সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছিল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম