• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কলকাতার হাসপাতালে ওবায়দুল কাদের

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৩:০৫
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৩:০৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

গাজী নাসির উদ্দীন ফেসবুক পোস্টে লিখেছেন, তাঁর এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান।

পোস্টে নাসির উদ্দীন লিখেছেন, “ডাক্তারের রুম বন্ধ। ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেছেন, স্যার লাঞ্চে। ঘণ্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল।

আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে, ‘ওবায়দুল কাদের না!’ ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন।”

তিনি আরো লেখেন, “আমার বন্ধু বলছে, ‘পুরা চকচক করতেছিলেন স্যার’। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একসময়ের প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, এ নিয়ে নানা প্রশ্ন উঠে জনমনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অনেক নেতার অবস্থানের ছবি, ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কিছুই জানা যাচ্ছিল না। তাতে গুঞ্জনের ডালপালা আরো মেলে। এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারতে চলে গেছেন বলে কেউ কেউ দাবি করেছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম