• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

কাতার বিশ্বকাপ ২০২২: দেখে নিন গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ

প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ১০:৪০
আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ১০:৪০

 

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে দেশটির রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপের ড্র। এতে ৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ রবার্তো লেভানদোস্কির পোল্যান্ড। স্পেন ও জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে গ্রুপ ই- তে। এদিকে একই গ্রুপে পড়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল ও এডিসন কাভানির উরুগুয়ে।

এছাড়া। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স গ্রুপ ডি’তে।
গ্রুপ ‘জি’তে পড়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ইউরোপের দুই দল সার্বিয়া ও সুইজারল্যান্ড এবং আফ্রিকান দল ক্যামেরুন। । দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের গত বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছিল।

একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পড়েছে গ্রুপ ‘বি’তে। স্বাগতিক কাতারের গ্রুপে আছে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। গত আসরের রানার্সাপ ক্রোয়েশিয়া পড়েছে গ্রুপ এফ’এ। তাদের প্রতিপক্ষ ফিফা র‍্যাংকিংয়ের দুই নাম্বার দল বেলজিয়াম।

গ্রুপ এ- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল,ইকুয়েডর।
গ্রুপ বি- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।
গ্রুপ সি- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।
গ্রুপ ডি- ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/ আরব আমিরাত।
গ্রুপ ই- স্পেন, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড/ কোস্টারিকা।
গ্রুপ এফ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া,মরোক্কো,কানাডা।
গ্রুপ জি- ব্রাজিল,সুইজারল্যান্ড,সার্বিয়া,ক্যামেরুন।
গ্রুপ এইচ- পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, মরোক্কো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম