• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৫:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৫:৫৩

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯৬ জন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ৪৭৫ জন। এছাড়া নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ২১৯ জন। গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ নয় হাজার ৮৫৪ জন।

 

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯৯ হাজার এক হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম