• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম–পরিচয় এখনো জানা যায়নি।

রেলওয়ে থানা–পুলিশ এসব তথ্য জানিয়ে বলেছে, মারা যাওয়ার ব্যক্তির পরনে ছিল নীল রঙের শার্ট ও সাদা পায়জামা। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর।

রেলওয়ে থানা–পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আবদুল কাদের। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইন পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ওই ব্যক্তিকে তিনি পড়ে থাকতে দেখেন। পরে আরেক পথচারীর সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি। তাঁর নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম