• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কার্যালয়ে প্রবেশে বাঁধা পাওয়ার পর ফুটপাতেই অবস্থান বিএনপি মহাসচিব

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৫:৪৭
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৫:৪৭

 

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধাদানের পর কার্যালয়ের মূল ফটকের সামনের ফুটপাতেই অবস্থান নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেল ৫টায় তাকে এ অবস্থান নিতে দেখা যায়। এর আগে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলেও তাকে কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি।

তবে কার্যালয়ের ভেতর থেকে বের হলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে অসুস্থ নেতাকর্মীদের বের করার সময় তাকে গ্রেফতার করা হয়।

তার গ্রেফতারের নিন্দা জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম