• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কিশোরকে পেটানোর ঘটনায় ভাইরাল সেই ইউএনওকে বদলি

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২:২৩
আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২:২৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক কিশোরকে পেটানোর ঘটনায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে বদলি করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গত মঙ্গলবার (১৯ আগস্ট) ইস্যু করা হলেও ২১ আগস্ট বিষয়টি সবার নজরে আসে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে, গত মার্চ মাসে ভিজিএফ চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে এবং আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্জয় নামের এক কিশোর ভিড়ের মধ্যে চাল আনতে গেলে ইউএনওর শরীরে ধাক্কা লাগে। এ অপরাধে ইউএনও প্রথমে জনসম্মুখে তাকে চড়-থাপ্পড় দেন। পরে পরিষদের ভেতরে আনসার সদস্যের লাঠি নিয়ে নিজেই ওই কিশোরকে বেধড়ক মারধর করেন। এরপর ৪ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখার পর পরিবারের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়। এমন অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

বদলির বিষয়ে কথা বলতে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বরে ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেন সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, গতকাল (২০ আগস্ট) বদলির কাগজ হাতে পেয়েছি। তবে ইউএনও রুয়েল সাংমা এখনও আটপাড়াতেই অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনও রুয়েল সাংমার হাতে কিশোরকে বেধড়ক পেটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম