• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কিশোরগঞ্জে মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ

প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ৬:৩৫
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ৬:৩৫

 

কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের তিনটি মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। জেলার হোসেনপুর, পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত বিস্ফোরক আইনের তিনটি মামলায় আজ সোমবার বিএনপির ৩৮ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সায়েদুর রহমান খান ২৬ জনের জামিন মঞ্জুর করেন এবং ১২ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

তন্মধ্যে গত বছরের ৩ ডিসেম্বর হোসেনপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় ১৪ জন জামিন আবেদন করেন। তাদের মধ্যে হোসেনপুর উপজেলা যুবদলের আহবায়ক শাফায়েতুল ইসলাম স¤্রাট ও সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে আলম এরশাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম মিয়া, উপজেলা বিএনপি সদস্য খুররম খা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য রিপন মিয়া এ ৬ জনের জামিন না মঞ্জুর হয়।

এ ছাড়া গত বছরের ৪ ডিসেম্বর পাকুন্দিয়া থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় ১৯ জন জামিন আবেদন করেন। তাদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খুরশীদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিল মাহমুদ সম্রাট ও সদস্য সচিব শাহিন আল জনি এবং উপজেলা বিএনপি সদস্য গোলাপ মিয়া এ ৪ জনের জামিন না মঞ্জুর হয়।

সবশেষে গত বছরের ১ ডিসেম্বর বাজিতপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় ৫ জন জামিন আবেদন করেন। তাদের মধ্যে বাজিতপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হৃদয় হাসান ও উপজেলা বিএনপি সদস্য শিপন মেম্বার এ ২ জনের জামিন না মঞ্জুর হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েলসহ আরো ১০/১৫ জন আইনজীবী জামিন আবেদনের পক্ষে শুনানীতে অংশ নেন। অপর পক্ষে রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম জামিনের বিরোধীতা করেন। এ সময় আদালত প্রাঙ্গনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম