• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

কোয়েলের জন্যই সিনেমায় সুযোগ পেয়েছিলেন কঙ্গনা!

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৩:০০
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৩:০০

 

বিনোদন ডেস্ক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বাবা রঞ্জিত মল্লিকের পরিচয়ের গণ্ডি পার করেছেন আগেই। সৌন্দর্য ও মেধা দিয়ে কিনেছেন দর্শকের মনের জমি। টলিপাড়ার জনপ্রিয় এই অভিনেত্রী ডাক পেয়েছিলেন বলিউড থেকেও। কিন্তু প্রত্যাখান করেছিলেন সে প্রস্তাব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কোয়েল চাইলেই বলিউডের সেই সিনেমায় অভিনয় করে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। তবে তিনি তা করেননি। ফিরিয়ে দিয়েছেন কোটি টাকার প্রস্তাব ও বলিউডে কাজ করার সুযোগ।

কোয়েলকে ‘গ্যাংস্টার’ সিনেমার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। কিন্তু এই সিনেমায় ছিল বেশ কিছি চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য। আর এটা নিয়ে বরাবরই আপত্তি ছিল রঞ্জিত-কন্যার। টলিউডেও তিনি এই ধরনের দৃশ্য থেকে নিজেকে দূরে রাখেন। এমনকী তাকে আজ পর্যন্ত কোনও অশালীন পোশাকেও দেখা যায়নি। বলিউডেও তার অন্যথা হয়নি।

কোয়েল তাই টাকার প্রলোভনকে সরিয়ে সেই সিনেমার প্রস্তাব নাকচ করে দেন। আর সেই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন কঙ্গনা রানাওয়াত। বলিউডে কোয়েলের ছেড়ে দেওয়ার ছবি করেই কঙ্গনা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পেরেছিলেন। যদিও কোয়েলের এই নিয়ে কখনও আক্ষেপ দেখা যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম