• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৭:০৬
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৭:০৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানি‌য়ে‌ছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

পাশাপাশি তারা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মধ্যে মতবিনিময় করেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম