• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৪:১৮
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৪:১৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রফেসর ডা: এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা: আল মামুন। এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী, খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে তিনি এ তথ্য জানান।

ডা: মামুন জানান, শুক্রবার বিকেল ৪টায় প্রফেসর ডা: এ কিউ এম মহসিন খালেদা জিয়ার এন্ডোস্কোপি করেছেন। এতে দেখা গেছে তার (খালেদা জিয়া) পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

এদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে শনিবার বিকেল ৫টায় জার্মানি থেকে কাতারের ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম