• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছিল: রিজভী

প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪ ২:২০
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪ ২:২০

 

জনতার আওয়াজ ডেস্ক

নীল নকশার চক্রান্তের অংশ হিসেবে কারাগারে থাকাকালীন খাবারের সঙ্গে নানা ওষুধ মিশিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ জুন) জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‘নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে রবিবার রাতে পেসমেকার বসানো হয়েছে। পরবর্তী শারীরিক অবস্থা নিয়ে ২৪ ঘণ্টার আগে মন্তব্য করতে পারছেন না বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।”

খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জানিয়ে রিজভী বলেন, ‘আক্রোশ-প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। দেশকে নেতৃত্বশূন্য করার মাস্টারপ্ল্যান করছে সরকার। সুচিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়ার ওপর অমানবিক আচরণ করা হচ্ছে।

ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের সময় হওয়া চুক্তির সমালোচনা করে রিজভী বলেন, এবারের ভারত সফরে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি হয়েছে। নিজের স্বার্থ ছাড়া একদানা চালও দেবে না ভারত।

রিজভী বলেন, বেনজীর নাকি শেখ হাসিনাকে আপা বলতেন, আপার জন্য গুমের পর গুম চালিয়ে গেছেন। তবে এত অপকর্মের পরও বেনজীরদের কিছু হবে না। এখন যা হচ্ছে আইওয়াশ।

সম্প্রতি পুলিশ অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, এটি সংবাদপত্রের প্রতি হুমকি। শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে বৈধতা দিয়েছে পুলিশ।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে ক্যাসিনো, সিন্ডিকেটবাজ ও দুর্নীতিবাজদের উন্নয়ন হয়েছে। প্রশাসন ক্যাডার এখন এমন লাভজনক হয়েছে যে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাও এই প্রফেশনে চলে আসতে চায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম