• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবার প্রতি ডা. জাহিদ হোসেনের অনুরোধ

প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৫:২১
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৫:২১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে জানিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন।’

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। টিম প্রয়োজন মনে করলে টেস্ট করছেন। সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। খালেদা জিয়া চিকিৎসক টিমের পর্যবেক্ষণে আছেন।
দ্রুত আরোগ্য লাভের জন্য ম্যাডাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি, চেয়ারপারসন আলহামদুলিল্লাহ মেডিক্যাল বোর্ড তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া দয়া করে কোনো তথ্য আমরা কেউ শেয়ার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে, যেন চেয়ারপারসনকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম