• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশ: সোমবার, ১৩ জুন, ২০২২ ২:২৪
আপডেট: সোমবার, ১৩ জুন, ২০২২ ২:২৪

 

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে সিলেট মহানগরের আওতাধীন ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি। সোমবার বাদ আছর নগরীর আম্বরখানা এলাকার একটি ইয়াতিম খানা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরীর ব্যবস্থাপনায় ও ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলীলুর রহমান।
কুরআন খতম পরবর্তী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মাহবুব চৌধুরী, ৯নং ওয়ার্ডের আহ্বায়ক আবুল হোসেন হেনা, ৮নং ওয়ার্ডের আহ্বায়ক আজমল হোসেন, ৭নং ওয়ার্ডের আহ্বায়ক মানিক মিয়া, ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে ময়নুল হক চৌধুরী, চানাউল হক চানা, আব্দুল জব্বার তুতু, মনির মিয়া, খসরুজ্জামান খসরু, লল্লিক আহমদ চৌধুরী, দিলওয়ার আহমদ, এম মখলিছ খান, সবুর আহমদ, সাজু গাজী, এ কে এম ফজলুল হক, হাফিজুর রহমান হানু, মিজানুর রহমান পাবেল, শাহীন আজাদ খোকন, জামাল আহমদ খান, নাজিম উদ্দীন ও শাহীন আহমদ সুহীন প্রমূখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম