• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইউজিসির শ্রদ্ধা

প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:৩৬
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:৩৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইউজিসির শ্রদ্ধা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে ইউজিসির সদস্য, বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রানী সরকার এবং জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর।

এ ছাড়া ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান, সাধারণ সম্পাদক ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মো. মোক্তার জামান (স্বাধীন) শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম