• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

খুলনা মহানগরীর ১১ ও ১৩নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ

প্রকাশ: বুধবার, ২২ জুন, ২০২২ ৬:৩৫
আপডেট: বুধবার, ২২ জুন, ২০২২ ৬:৩৫

 

ফকির শহিদুল ইসলাম, খুলনা
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, দেশের জনগন আজকে শিকলবন্দি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র হত্যা,মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার গায়ের জোরের সরকার কেড়ে নিয়েছে।
বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান গড়ে তুলে গায়ের জোরের সরকারকে বিদায় করতে হবে। বুধবার (২২ জুন) খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে ১১ ও ১৩ নং ওয়ার্ডবিএনপি নেতাকর্মীদের মাঝে প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকার, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে মুক্ত করে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিতে দাবিতে গণআন্দোলন শুরু হয়েছে। সকলকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন চালিয়ে যেতে হবে। বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ। তুহিন আরো বলেন, করোনা
মোকাবেলায় যেমন বর্তমান সরকারের অবহেলা ও দুর্নীতি গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছিল, ঠিক তেমনি ভয়াবহ বন্যা নিয়েও সরকারের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, মানুষকে আতঙ্কগ্রস্ত করেছে। প্রতিটি দুর্যোগের সময় সরকার ব্যস্ত হয়ে যায় উৎসব নিয়ে আনন্দে। করোনায় যখন মানুষের জীবন-মরণ লড়াই চলছিল তখন জন্মশত বার্ষিকীর উৎসবে মত্ত ছিল তারা। এখন মৌজ মাস্তি করছে পদ্মা সেতু নিয়ে।
খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক টিমের প্রধান ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী মো. রাশেদ’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম,শেখ শাহিনুল ইসলাম পাখি, জাহিদুল ইসলাম, বিপ্লবুর রহমান কুদ্দুস, আরিফ ইমতিয়াজ খান তুহিন, এড. মোহাম্মদ আলী বাবু, ফারুক হোসেন হিল্টন,রবিউল ইসলাম রুবেল, অধ্যাপক শহিদুল ইসলাম বাবুল, সরোয়ার হোসেন, ফকির শহিদুল ইসলাম, সেলিম হোসেন, সাখাওয়াত হোসেন, মাসুদ হোসেন, রাজিব খান, মামুন সরদার, আল আমিন, সাইফুল ইসলাম তুহিন, ওমর, এরফান, রফিকুল ইসলাম রফিক, মাস্টার তসলিম উদ্দিন,শেখ জাকির হোসেন, নুরুল ইসলাম, ইব্রাহিম, খালিদ হাসান, আব্দুর রাজ্জাক, ইলিয়াছুর রহমান, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর মৃধা, মামুন, রাজু, রুহুল, যুবদলের মেহেদী মাসুদ সেন্টু, ইলিয়াস হোসেন বাদল, মিজানুর রহমান টুকু, নাজমুল হোসেন বাবু, নুর ইসলাম, পিয়াল সুমন, রবিউল ইসলাম রবি, আলী, খলিলুর রহমান, মহিউদ্দিন নয়ন, আব্দুল হাই কালু, মাসুদ, ইসমাইল, মাসুদ, আরিফুর রহমান, মহিলা দলের আনজিরা খাতুন, নিঘাত সীমা, শাহানা সরোয়ার, আফরোজা জামান, প্রিয়া রহমান, পারুল, খালেদা আক্তার, দোলা,ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, মাজাহারুল ইসলাম রাসেল, রাজু আহমেদ, হাফিজুর রহমান, ফারুক হোসেন, ইমরান সিফাত, ইমরান হোসাইন, ইলিয়াস মোল্যা, রাকিব, ফাহাদ, শরিফুল ইসলাম প্রমুখ।

এর আগের দিন মঙ্গলবার বিকেলে ১০ নং ওয়ার্ড বিএনপি’র তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র সংগ্রামী সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন। সাংগঠনিক কমিটির টিম প্রধান কাজী মো. রাশেদ এর সভাপতিত্বে এবং চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক স ম আব্দুর রহমান, সদস্য শেখ জাহিদুল ইসলাম, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস,হাসান উল্লাহ বুলবুল, ফারুক হিলটন, শেখ জাহিদ হোসেন, আব্দুল মতিন বাচ্চু, রুহুল আমিন মিয়া, মোবাশ্বের হোসেন শ্যামল, শেখ সরোয়ার, মোঃ ইউসুফ আলী সিকদার, মোঃমনির হোসেন, মোঃ ফারুক হোসেন, শামছুজ্জামান ডিয়ার, যুবনেতা মেহেদী মাসুদ সেন্টু, মোঃ রুবেল হোসেন, সফিকুর রহমান রাজু, আব্দুল হাই কালু, মহিলা দলনেত্রী আনজিরা খাতুন, নিঘাত সীমা, শাহানাজ সরোয়ার, পাপিয়া খাতুন পারুল, রাবেয়া আক্তার বিউটি, আফরোজা খাতুন, ফাতেমা খাতুন, স্বেচ্ছাসেবক দলনেতা জাহিদুল ইসলাম বাচ্চু, ছাত্রদল নেতা মোঃ ফারুক হোসেন, আবু সালে শিমুল, জসিম, মোঃ আসিফ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম