• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

খোলামেলা পোশাক পরে সমালোচনার মুখে পলক তিওয়ারি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৪:১১
আপডেট: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৪:১১

 

বলিউডে পা রেখেছেন সবেমাত্র। এখনও পর্যন্ত মুক্তি পায়নি তার প্রথম ছবি। তার আগেই চর্চার তুঙ্গে নবাগতা পলক তিওয়ারি। পেশার থেকে নিজের পোশাকের জন্যই বেশি চর্চায় থাকেন পলক। এ বারও তার ব্যতিক্রম হল না। বিধায়ক বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে নিজের খোলামেলা পোশাকের জন্য ফের সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী। ঈদের বাকি আর দিন কয়েক। সম্প্রতি মায়ানগরীতে ইফতার পার্টির আয়োজন করেছিলেন বাবা সিদ্দিকি। সেখানে চাঁদের হাট বসিয়েছিলেন বলিউডের তারকারা। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন পলক তিওয়ারিও।

রুপোলি রঙের খোলামেলা ব্লাউজ ও লেহেঙ্গা পরে পার্টিতে উপস্থিত হন পলক। পলকের এই পোশাক নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে পলকের ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। নেটাগরিকদের বক্তব্য, ইফতারের মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এমন পোশাক একেবারেই মানানসই নয়। অনেকে আবার বলেছেন, গ্ল্যামার দুনিয়ায় পা রেখেই পলক নাকি দিশা পটানির পদাঙ্ক অনুসরণ করছেন। অনেকের প্রশ্ন, ‘ইফতার পার্টির জন্য পোশাক পরেছেন না, ফ্যাশন শোয়ের জন্য?
দিন কয়েক আগেই সালমান খানের ছবির সেটে পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন পলক। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পলকের। এক সাক্ষাৎকারে পলক জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে নাকি একেবারে ‘ভাল মেয়ে’ হয়ে থাকতে হয়েছে তাকে। ছবির সেটে নাকি মহিলাদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি রাখেন সালমান খান। সেটে উপস্থিত মহিলাদের সবাইকেই নাকি বুকঢাকা পোশাক পরার নির্দেশ দেওয়া থাকে ভাইজানের তরফে। এই মন্তব্য করার পরেই অস্বস্তিতে পড়তে হয় পলককে। বিতর্ক তৈরি হওয়ার পরে অবশ্য সাফাইও গেয়েছেন তিনি। অন্য এক সাক্ষাৎকারে পলক বলেন, ‘আমার কথার ভুল মানে করা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, যাদের আমি গুরুজন বলে মনে করি, তাদের সামনে পোশাক নিয়ে আমি সচেতন থাকি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম