• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে: মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ২:৫২
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ২:৫২

 

স্বাধীনতার চেতনায় দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যখন স্বাধীনতার যুদ্ধ করেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যদিয়ে আমাদের যে স্বপ্ন ছিল, যে আশা-আকাঙ্ক্ষা ছিল- একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে ৫১ বছর পরেও সেই গণতন্ত্রের জন্য আমাদেরকে প্রাণ দিতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে।

বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, আমাদের ভোটাধিকার আজকে হারিয়ে গেছে, আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। আমাদের দেশের সত্যিকার অর্থে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের যে কষ্ট চাল ডাল তেল সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে সংগ্রাম শুরু করেছি সে সংগ্রাম আমরা চালিয়ে যাব।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা অর্জনের জন্য আমাদের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম