• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ২:৩৯
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ২:৩৯

 

চলমান আন্দোলনকে গতিশীল করতে দ্বিতীয়বারের মতো গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি।

আজ বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের এ বৈঠক শুরু হয়।

সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম