• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ১২:১০
আপডেট: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ১২:১০

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। জেলা শহরের ১নং রেলগেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডের আশাদুজ্জামান মার্কেটের সামনে এ বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, আসোয়াদ আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যে ব্যবসায়ীরা আরো উৎসাহিত হয়েছে। তারা প্রত্যেক এলাকায় সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের দোকান চালু করারও দাবি করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম