• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গাজীপুর সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী সাবেক সচিব নিয়াজ উদ্দিন

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:৪৪
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:৪৪

 

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন। সোমবার (১৭ এপ্রিল) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী- প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজীপুরে সিটি নির্বাচনে এরইমধ্যে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে এবার নৌকার মাঝি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আজমত উল্লাহ খান। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি

২০১৮ সালের সিটি নির্বাচনে গাজীপুরের মেয়র হন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের একটি ঘটনা ভাইরাল হয়।

এ ঘটনার পর ২০২১ সালের ১৯ নভেম্বর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের ৭ দিন পর তাকে মেয়র পদ থেকেও বরখাস্ত করে সরকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম