• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খাঁন

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:৪১
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:৪১

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের রাশেদ খাঁন
 

ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অপতৎপরতার দায় জামায়াত আমিরের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই সরকারের সংহতি আছে উল্লেখ করে রাশেদ খাঁন দাবি করেন, ১১ দলের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। জামায়াত আমিরের এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবনের জানাজার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারা কয়েকদিন আগে যে দাবীগুলো নিয়ে লংমার্চ করলেন, তাদের এ দাবী সরকার ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে ।

এ সময় কালীগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম