• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না: জামায়াত আমির

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:৪৯
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১১:৪৯

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পাহাড়সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘অতীতের স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না।’

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামিনে কারামুক্ত হন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সেখানে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর বলেন, ‘জনগণের প্রত্যেকটি অধিকার আদায়ে আন্দোলন চলছে। যে কারও রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায় করা হবে।’

তিনি আরও বলেন, ‘যারা বসন্তের কোকিল হয়ে সরকারের কাঁধে চেপে বিপথে পরিচালিত করছে, সরকার বিপদে পড়লে তারাই সঙ্গে থাকবে না।’

আখতারুজ্জামান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা।’ যদি কোনও অপরাধীই না থাকে, তাহলে তাৎক্ষণিক বিমানবন্দরের দুজন কর্মকর্তাকে কেন সাময়িক বরখাস্ত করা হলো—এমন প্রশ্নও তোলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম