• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:১০
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:১০

গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটের পাশের ফুটপাতে এ অভিযান চালানো হয়।

এ সময় বিভিন্ন দোকানের মালামালও জব্দ করা হয়। 

অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শতাধিক উচ্ছেদকর্মী ও পুলিশের ছয় প্লাটুন সদস্য অংশ নেন। অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে হবে।

হকারদের জন্য নির্ধারিত ফুটপাত, নাইট মার্কেট ও হলিডে মার্কেটের ব্যবস্থা করা হবে। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক চলাচলের উপযোগী রাখতে হবে। মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না। 

ডিএসসিসি প্রশাসক আরো বলেন, এ বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছে এবং একাধিকবার বৈঠকও হয়েছে।

এরপরও কেউ সড়ক ও ফুটপাত দখল করলে তার মালামাল জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হতে পারে।ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম