• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৪:৩৯
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৪:৩৯

গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পুলিশের ছয় প্লাটুন সদস্যের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়।

অভিযান পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা কেবল নির্ধারিত স্থানেই বসতে পারবেন।

তিনি আরও বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা পরিষ্কার রাখা হবে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

হকারদের সতর্ক করার পাশাপাশি তাদের সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, উচ্ছেদের পরও অনেকে আবার বসে পড়ছেন। এ কারণে এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। দখলমুক্ত করার এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে ডিএসসিসি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম