• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

গোলাপগঞ্জের ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:০৪
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:০৪

 

গোলাপগঞ্জ প্রতিনিধি

ছবি প্রতিনিধি
গোলাপগঞ্জে ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্য কর্তৃক ভাদেশ্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুর ২টায় ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার দরিদ্র ও মেধাবী ৫০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যায়ের একাধিক বারের সাবেক গভর্নিং বডির সভাপতি মাছুম চৌধুরী।

ভাদেশ্বর নাছির উদ্দিন ও কলেজের প্রভাষক রায়হান আহমদ ও শিক্ষক তাহের উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যে উপদেষ্টা আবুল মহসিন চৌধুরী,ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যে উপদেষ্টা আব্দুল মান্নান,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, ভাদেশ্বর এসোসিয়েশনের উপদেষ্টা ইরফান আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান খান, আশরাফুল জব্বার প্রমুখ।

এছাড়াও আরোও উপস্থিতি ছিলেন সহকারী শিক্ষক আকরাম মিয়া, তহুরা খাতুন, সুমন আহমদ, আতাউর রহমান, রেজাউল আমিন, শাহাদব দেব প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম